প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

ভাঙা গড়া রহিত ঘোষাল আমরা সবাই ক্লান্ত শূন্যতার সমাধান খুঁজতে খুঁজতে, সীমান্তরেখা প্রহর গুনছে, আমরা হৃদয়ের চিড় দেখে বহ্নিশিখা দিয়ে আবেগ ঝলসে নিচ্ছি, শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, ভাঙা আয়নার তীক্ষ্ণতা, এ আমাদের ঠাণ্ডা রক্তে ডুবে মরার ইতিহাস। যে চিঠিতে ক্ষত আছে রহিত ঘোষাল আমি পরের জন্মে সব ভুল চিহ্নিত করতে পারব এটুকু আশা রাখি, তোমার মুখ একটি লাল খাম যেটা ক্রমাগত বড়ো হয়ে চলেছে, তার মধ্যে দেখলাম একটি গুলি বা বীজের মতো শব্দ, একটি ট্রেন দ্রুত গতিতে চলে…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

জন্ম নষ্ট রহিত ঘোষাল স্বর্গীয় সরগম অস্তমিত স্মৃতির গুপ্ত ত্রিভুজ জাগিয়ে তোলে এই ধ্রুপদ রাত্রে এক চাঁদের বাসরে আফ্রোদিতির স্রোত আত্মঘাতী এক প্রেমগুল্ম বহুগামী মাছির রূপ ধারণ করে অলীক এক নাচ দেখে ঘনীভূত মেঘ আষাঢ়কে প্রলুব্ধ করে মানচিত্রে নাকি গোলকধাঁধায় আমাদের জলতরঙ্গ নষ্ট মেয়ে হয়ে জন্মায়

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

রিফু রহিত ঘোষাল দুটো ঘড়ি কখনোই এক সময় বলে না— এখন তাদের মুখ দেখাদেখি বন্ধ, বালিয়াড়ির কাছে পড়ে আছে ভাঙা কাচ, নিদ্রার মতো অস্থির আঘাত দিয়ে নীল শাড়ি প্রথম ফাল্গুনে খাঁড়িমোহনায় রজনী ছিঁড়েছে, চালকবিহীন কোথায় চলেছে চিরন্তন নক্ষত্র প্রহরীরা? ধ্বংসস্তূপের কাছে উৎসারিত দীর্ঘ সূর্যাস্ত, নিষ্প্রদীপ ক্লেদ ও লতার আড়াল, প্রাঙ্গণে ফুটে আছে অকল্পিত অশ্রুফুল, জলপ্লাবী খেত পিপাসা বিজড়িত, অলৌকিক ধ্বনিরোল শত-শতাব্দী কণ্ঠে নিয়ে আমাদের আবরণ খুলে যায়, অগ্নিদগ্ধ অপবাদ এগিয়ে আসতে দেখি আমরা, ব্যবহৃত গ্লাস ভ্রাম্যমাণ ঠোঁটের কাছে বিলিতি…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

রক্তে জ্বালা প্রদীপ রহিত ঘোষাল অনেক আগে এখানে যারা থাকত তারা লোহার গেট বন্ধ করে চলে গেছে বসিরহাট জংশন থেকে ট্রেন ছেড়ে গেছে শিকারে নেমেছে বনবিড়াল মাথায় বালি নিয়ে চলেছে শ্রমিকের দল মাছের কানকো থেকে লাল রঙ এসে পড়েছে ঘুরপথে ভেসলিন লাগা চকচকে গালে ঘুম দানা বাঁধে যখন তখন চুম্বনের সময় মনে মনে প্রাপ্তবয়স্ক ছোঁয়া উঁচু দেওয়াল দেওয়া বাড়ি গুঁড়িয়ে যাবে একদিন সেই তুমি এসো এই গলির শেষে আমার শান্ত নীড়ে গৃহস্থালির খুঁটিনাটি তোমার হাতে দিয়ে আমি গরম ভাতের…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

নরম মাটি রহিত ঘোষাল সামনে এক বাধা পড়ে গেল তো     বাতাসের মতো উড়ে গেল স্মৃতি মুখের উপর দিয়ে বিলম্বিত হয়ে গেল হলুদ বিজ্ঞাপন     রূপকথা এসেছে অন্য মহাদেশ থেকে এই ব্যাসার্ধ আমাদের অচেনা     রাতের শাসন প্রতিষ্ঠা হল বুঝতে পারলাম এমন হওয়ার কারণ বীজ     পাশে একাকীত্ব ঈশ্বর ঘুরে দাঁড়ালেন আমাদের দিকে তার মুখ     সংজ্ঞা ফিরে পেল পরিশ্রমী চেহারার লোকটা এরকম শহর আমার বহুদিনের চেনা     হয়তো অন্য কোনও পথও আমার…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

তরঙ্গ রহিত ঘোষাল ১ ব্রহ্মডাঙার উপর দিয়ে আমরা চলেছি, অসম্ভব বেশি পরিমাণে লোক নিয়ে একটি ট্রেন খুব ধীর গতিতে চলেছে, সে গন্তব্যে পৌঁছে দেবে এরকম়ই কথা আছে, পথে ছোট ছোট স্টেশন, অনামি সব গ্রাম-মাঠখেত, এটুকুই স্মৃতিতে ভেসে ওঠে, এক বিশাল ধর্মীয় জমায়েত, পিঁপড়ের মতো তরুণেরা সেখানে ভিড় করেছে, তাদের সবার চোখ মাথার পেছনে। ২ দূরত্ব বুঝি না, অসাড়তা তাও কি বুঝি, ফিরতে ফিরতে আকাশ দেখি, স্বর্গ দেখতে পাই না, সরোবরে ঝাঁপ দিয়ে দেখেছি স্বীকার করি, নতুন কিচ্ছু পাইনি, ধুয়ে…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

অসীমে ঝাঁপ দেবে একাকী নদী রহিত ঘোষাল তুমি আমার বাড়ির ছাদে কাপড় মেলে আমার মিথ্যে গায়ে পরে একা একা চলে গেছ মহাসমুদ্রের কাছে ওখানে আমাদের সদ্যোজাতকে ভাসিয়েছ যেই দেখলে সেখানে তখন নদী এসেছে অসীমে ঝাঁপ দিতে সে তোমাকে দেখে আর কিছু বলতে পারেনি তার সমস্ত কথার মতো পলিমাটি সে ডুবিয়ে দিতে ভুলে গেছে তোমার হাতে স্যালাইন ফোটানোর ক্ষত থেকে বহুমূল্য মুক্তো ঝরে পড়ছে এসবের কিছুই তুমি আমাকে বলে যাওনি সব আমি জেনেছি বালিয়াড়ির থেকে শীতের রাতে শেষ বাসে তারপর…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

সব সম্ভাবনা রহিত ঘোষাল এই শতাব্দীব্যাপী যে শূন্য সময়, এখানে ডিমের ঝোলে হাত ডুবিয়ে, আমরা বিকেলবেলার বাতাসের ছাই ভাসিয়ে দিয়ে আসি, বরফদেওয়াআ মাছের সদনে, শ্রীঅঙ্গ থেকে তীব্র সংবেদন, গন্ধরাজ ফুল হয়ে যায়, স্বপ্নাতুর সে সব ঘনিষ্ঠতা বুকের উপর ছাতা খুলে ধরে, মসলিন খুলে যায়, মৃত্যুপক্ষীর জন্ম হয়, সুখাশ্রু ঝরে পড়ে, অক্ষর গাঁথা তলপেট শঙ্খচক্রগদাপদ্ম, নীল পাপ বীর্য রশ্মি, তুমি সহজ মুছে দাও ভিজে ভিজে ওড়না দিয়ে, পাঁজাকোলা করে বিছানায় নিয়ে আসো তোমার শরীর শিশির বিন্দু। দখল রহিত ঘোষাল রাত্রিবেলা…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

দেখা আর দেখতে থাকা রহিত ঘোষাল খুব জনপ্রিয় এক বারান্দা থেকে কর্মব্যস্ততা দেখছি, উত্তরণ দেখছি, থুড়থুড়ে মুখগুলো কেমন জগৎ ছাড়া, বায়ুরোগী কালস্রোত অকাতর একা, জলমার্জারের মতো চঞ্চল ভিড়, অশেষপ্রকার অজুহাত, পাঁচমিশালি ব্যঙ্গোক্তি নিয়ে গতস্পৃহ ধোঁয়া উড়তে থাকে, এই অবান্তর সময়               অবিশ্রুত কালদ্রষ্টার

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

ডাকাতিয়া নদী রহিত ঘোষাল স্থির হয়ে আছে বাস্তবতারা নিকষ আঁধারে,     উচ্ছল ডাকবক্সে বৃষ্টিস্নাত গহীন ঘুম,     হাতছানি কারশেডের শেষ ট্রেনে, অজানা ওড়াওড়ি কুয়াশা কামিনী,     মড় মড় শব্দ নিষ্পাপ বাতাসে     ভাল্লাগেনা ছটফটানি নির্বাচনে।     জেলেজীবন আঁকে ডাকাতিয়া নদী     গন্তব্য থাক কার্বনমুক্ত। সময় ও সাধনা রহিত ঘোষাল প্রত্যেকটা প্রসঙ্গ কষ্ট লাঘব করার নয়, যে বৃদ্ধ শীতের মধ্যে একটি কম্বল জড়িয়ে বসে আছে, যে এখন চায় ঈশ্বর তাকে তুলে নিক, তাকে কিছু…

Read More