বলাই দে’র ছড়া
ছোট্ট পরিসর বলাই দে আর বাকিসব অন্তরালে কিছুটা তার দৃশ্যমান, পরিসরের ব্যাপকতায় ভেঙেচুরে খানখান। অবাক হয়ে শুধুই ভাবি জীবনের কতই তাড়া, হঠাৎ করেই সুড়ুৎ পাখি হবেই হবে খাঁচাছাড়া। মিছেমিছিই অহর্নিশি করে ফেলি বাড়াবাড়ি, মুহূর্তের এই আনাগোনায় কত কিছুই দিতে পারি! একান্তেই ভাবছি বসে নিজেই নিজের মুখোমুখি, দুখের ভারে নুইয়ে পড়া সুখপাখিটা দেয় যে উঁকি! আজকে যেসব দিতে পারি আগামীতে রাখি তুলে, ছোটো ছোটো কথার জটে আসল কথা যাই যে ভুলে। ফুরায় সময় ঘনায় আঁধার নীরবতা চরাচরে, ঘুরপাক খায় চড়কি…









