
ট্র্যাডিশান
সমর চক্রবর্তী
নতুন পতাকা এলে
পুরনো পতাকা পড়ে গেলে
কুকুরেরা হাগে মুতে
গরুতে চিবিয়ে খায় !
উপায় নাই —
এই জাবর কাটার
একঘেয়ে দৃশ্য ধরা থাকে
মোবাইলের ক্যামেরায়।

রাঁড়
সমর চক্রবর্তী
চাপানো মিথ্যেয়
সত্য বলে দিলে
কবিরাও গোঁসা করে
কক্ষ শীতল থাকে।
কবিতা টোনা মারে গালে —