
উপাখ্যান
সদানন্দ সিংহ
আকাশে আজ কালো মেঘ, মেঘের ভীষণ দঙ্গল
তাই দজ্জাল মেয়েটিও এখন চুপ হয়ে গেছে
বহু দূরে শুনশান পাইন বন, অন্তহীন নিঃশ্বাস
বাতাসে ভেসে আসে এক অগ্নিরাগ
মৃদঙ্গের উদ্দাম নাচ, সাইরেনের শিস
আর হাতে হাতে তুরুপের তাস
রাতের গর্জন শুনি, ভয় পেয়ে দেখি,
আমারি উঠোনে বসে আছে
এক আধমরা জবুথবু ক্ষুধার্ত চাষি
কাছে শঙ্খনাদ বাজে, তেড়ে আসে শ্বাপদ চোখ
জোয়ার-ভাটায় দোল খায়, আমাদের আদিপুরাণ
তারপর একদিন নিদ্রাহীন অজস্র জোনাকির মাঝে,
এভাবেই শেষ হবে, আমাদের কালনিদ্রার উপাখ্যান