পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি – প্রসেনজিৎ রায়
পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি প্রসেনজিৎ রায় কাজের চাপে তেমন ঘোরাঘুরি হয়ে ওঠে না আমার। তাই এবার ডিসেম্বরে শীতে কোনোভাবে ছুটি মঞ্জুর করিয়ে আমরা চলে গেছিলাম পশ্চিমবঙ্গ ঘুরতে। আমরা মানে সস্ত্রীক আমি। ওয়েস্ট বেঙ্গল ঘোরার জায়গার পরিকল্পনার লিস্টে ছিল কলকাতা, দিঘা, মায়াপুর, এরপর দার্জিলিং। তো আমরা প্রথম আগরতলা এয়ারপোর্ট থেকে চলে গেলাম ফ্লাইটে করে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে, এরপর ওখান থেকে আমরা একটা হলুদ ট্যাক্সি নিলাম কারণ কলকাতা মানেই হলুদ ট্যাক্সি। যেহেতু প্রথমবার গেছি কলকাতায় ঘুরতে তাই আমার ওয়াইফ বলল সে হলুদ…
